সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

অলিম্পিকে ইতিহাস গড়লেন অ্যাডামস

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকসে মেয়েদের শট পুটে ব্রোঞ্জ পদক জিতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন ভ্যালেরি অ্যাডামস। প্রথম নারী হিসেবে অলিম্পিকের নির্দিষ্ট কোনো একক ফিল্ড ইভেন্টে চারটি ভিন্ন আসরে পদক জিতলেন নিউ জিল্যান্ডের এই অ্যাথলেট। ৩৬ বছর বয়সী অ্যাডামস অলিম্পিকের ২০০৮ ও ২০১২ আসরে জিতেছিলেন সোনার পদক; ২০১৬ রিও অলিম্পিকে জেতেন রুপা।

অলিম্পিকে শট পুটের পাঁচটি ফাইনালে খেলা একমাত্র অ্যাথলেটও এখন অ্যাডামস। এবারের আসরে এই ইভেন্টের সোনা জিতেছেন চীনের গং লিজিয়াও, যুক্তরাষ্ট্রের র‌্যাভেন সান্ডার্স পেয়েছেন রুপা। কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়েই এই পর্যন্ত এসেছেন অ্যাডামস। ২০১৯ সালে ছেলে সন্তান জন্মদানের পর আবারও ফেরেন তার খেলার শীর্ষ পর্যায়ে।

তার বিশ্বাস, সারা বিশ্বের নারী অ্যাথলেটরা তার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। “আমি কেবল সারা বিশ্বের নারী অ্যাথলেটদের উৎসাহ দেওয়া অব্যহত রাখতে চাই।” “আপনি যদি একটি বাচ্চা নিতে চান এবং ফিরে এসে বিশ্বের শীর্ষ পর্যায়ে থাকতে চান, আপনি তা পারেন- অবশ্যই আপনি এটা করতে পারেন।”


আরোও অন্যান্য খবর
Paris