সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ক্যারিবীয়দের হারিয়ে জয় পেল পাকিস্তান

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

এফএনএস : বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় সফরকারীরা। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাবর আজমের দল। আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাকিস্তান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫০ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করার সুযোগ পায় পাকিস্তান।

অধিনায়ক বাবর আজমের ৫১ ও মোহাম্মদ রেজওয়ানের ৪৬ রানের উপর ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। সংগ্রহটা আরও বাড়তে পারতো। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় সেটি আর হয়নি। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় অধিনায়ক বাবর আজম ৫১ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ২ চার ও ২ ছক্কায় রেজওয়ান খেলেছেন ৪৬ রানের ইনিংস। ক্যারিবীয় বোলারদের মধ্যে জেসন হোল্ডার ২৬ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন।

এ ছাড়া ডোয়াইন ব্রাভো নিয়েছেন দুটি উইকেট। ১৫৮ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও ম্যাচ জমিয়ে তুলেছিলেন নিকোলাস পুরান। তার ব্যাটের উপর ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানেই থেমে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজসকে। পুরান ৩৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে।

এ ছাড়া এভিন লুইসের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ হাফিজ ৪ ওভারে ৬ রান দিয়ে একটি উইকেট নেন। এ ছাড়া শাহেনশাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হাসান আলী একটি করে উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ হাফিজ।


আরোও অন্যান্য খবর
Paris