সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

শ্রীলঙ্কার মাটিতে দুটি ওয়ানডে সিরিজ

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

এফএনএস : সম্প্রতি ভারতের দুটি জাতীয় দল ইংল্যান্ড আর শ্রীলঙ্কায় সফর করল। এবার সেই শ্রীলঙ্কার মাটিতে একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি ওয়ানডে সিরিজ। একটি খেলবে শ্রীলঙ্কা, অন্য সিরিজে খেলবে এশিয়ার দুটি দল আফগানিস্তান আর পাকিস্তান। এমনিতেই বহুদিন ধরে ভারতে ‘হোম ভেন্যু’ বানিয়ে অনুশীলন করছে আফগানরা। তাদের হোম সিরিজগুলোও ভারতে হয়। কিন্তু করোনার কারণে এবার সেটা হচ্ছে না। তাই এই বিরল ঘটনা।

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আইপিএলের বাকি অংশ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য ভেন্যু হিসেবে আমিরাতকে নির্ধারণ করায় সেটা আর হচ্ছে না। তাই এই সিরিজটি সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। আগামী সেপ্টেম্বরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। একইসময়ে শ্রীলঙ্কা সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।

তাই দুই ওয়ানডে সিরিজ একইসঙ্গে একই দেশের মাটিতে হতে যাচ্ছে! ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার সিরিজটি হবে ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

সবগুলো ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ হবে হাম্বানটোটায়। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশ গিয়েছিল ভারত সফরে। একইসময় ভারতে ‘স্বাগতিক’ আফগানদের বিপক্ষে খেলেছিল উইন্ডিজ।


আরোও অন্যান্য খবর
Paris