সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

টোকিও অলিম্পিকে প্রথম সোনা জয় করলো তুরস্ক

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

এফএনএস : আর্চারির রিকার্ভ পুরুষ এককে সোনা জিতে নিয়েছেন তুরস্কের আর্চার মেতে গাজোজ। এর মধ্য দিয়ে চলতি টোকিও অলিম্পিকে প্রথম সোনা জয়ের স্বাদ পেল তুরস্ক। সোনা জয়ের পথে গাজোজ হারিয়েছেন ইতালির মাউরো নেসপোলিকে। শনিবার ইউমেনোশিমা ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে নেসপোলিকে ৬-৪ সেট পয়েন্টে হারান গাজোজ।

এই লড়াইয়ের মাধ্যমে টোকিওর আসরে আর্চারি ইভেন্ট শেষ হলো। পাঁচ পদকের ৪টিতেই সেরা দক্ষিণ কোরিয়া। ২০১৬ রিও অলিম্পিকের আর্চারিতে কোরিয়ানরাই সেরা ছিল। এবার রিকার্ভ এককের মুকুট ধরে রাখার প্রশ্নেও ফেভারিট ছিল কোরিয়া। কিন্তু কিম উজিন কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ায় তাদের পাঁচ পদকের স্বপ্ন গুঁড়িয়ে যায়।

ফাইনালে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন গাজোজ। তৃতীয় সেটটি তিনি জিতে নেন। চতুর্থ সেট ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে ২৯-২৬ ব্যবধানে জিতে বাজিমাত করেন ২২ বছর বয়সী এই আর্চার। রুপা জিতেছেন ০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের রোমান সানার কাছে হেরে যাওয়া নেসপোলি। ব্রোঞ্জ পদক পেয়েছেন জাপানের ফুরুকাওয়া তাকাহারু।


আরোও অন্যান্য খবর
Paris