সর্বশেষ সংবাদ
বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সবচেয়ে ছোট দেশ হিসেবে পদক জয় সান মারিনো’র

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকে বৃহস্পতিবার মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতেছেন আলেসান্দ্রা পেরেল্লি। এর মাধ্যমেই অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে পদক জয়ের কীর্তি গড়ল সান মারিনো। বাংলাদেশ যেখানে ১৮ কোটি জনসংখ্যা নিয়েও কোনোদিন একটা অলিম্পিক পদক জিততে পারেনি, সেখানে মাত্র ৩৪ হাজার জনসংখ্যার দেশ সান মারিনো জিতে নিল অলিম্পিক পদক! ১৯৬০ সাল থেকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে সান মারিনো।

২০১২ লন্ডন গেমসে সান মারিনোর ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের যেকোনো ইভেন্টে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন পেরেল্লি। অবশেষে ১৪টি আসরের পর প্রথম অলিম্পিক পদক পেল ইতালির ভুখণ্ড বেষ্টিত ছোট্ট দেশটি। এই ইভেন্টে সোনা জিতেছেন স্লোভাকিয়ার রেহাক স্টেফেচকোভা। আর রুপা জিতেছেন যুক্তরাস্ট্রের কাইল ব্রাউনিং। পেরেল্লির আগে সান মারিনোর হয়ে অলিম্পিকে সেরা সাফল্য ছিল ফ্রান্সেসকো ন্যানির।

১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৫০ মিটার রাইফেল প্রনে তিনি পঞ্চম হয়েছিলেন। পদক জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি পেরেল্লি। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ‘ভীষণ গর্ব হচ্ছে। কারণ, আমরা সবাই চেষ্টা করে এ পর্যন্ত পৌঁছেছি। লন্ডনে পদক পাওয়ার খুব কাছাকাছি গিয়েও বিজয়মঞ্চে উঠতে পারিনি। এবার পেরেছি। এটা আমার দেশের জন্য প্রথম পদক। আমার দেশটা খুব ছোট হতে পারে, কিন্তু ভীষণ গর্বিত।’


আরোও অন্যান্য খবর
Paris