২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বছরের শেষদিকে সুখবর পেলেন রোনালদো

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
বছরের শেষদিকে সুখবর পেলেন রোনালদো
বিজ্ঞাপন

এফএনএস : এবারের মৌসুমটা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একেবারেই ভালো কাটেনি। বছরের অধিকাংশ পুরস্কারর হাতছাড়া হয়ে গেছে তার। কয়েকদিন আগেই তাকে এবং মেসিকে পেছনে ফেলে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। তবে বছরের শেষদিকে এসে সুখবর পেলেন জুভেন্টাসের এই পর্তুগিজ উইঙ্গার। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার ঝুলিতে পুরলেন তিনি।

রোববার দিবাগত রাতে ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কারের ট্রফি হাতে পেয়েছেন রোনালদো তিনি। সুখবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন। গত ১ ডিসেম্বর এই পুরস্কার জেতা নিশ্চিত হয়েছিল তার। ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন বুট পুরস্কার জিতেছি। মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি আমি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জানাই আন্তরিক ধন্যবাদ।’

জানা যায়, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামে একটি সংগঠন মূলত ২৮ বছর ঊর্ধ্ব সফল ফুটবলারদের এই পুরস্কার প্রদান করে। এই নিয়ে ১৮তম বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়েছে। আর প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো। ভোটাভুটির ফাইনাল পর্বে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ী রবার্ট লেভান্ডভস্কি, জর্জিও চিয়েল্লিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহামেদ সালাহ এবং আর্তুরো ভিদাল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন