৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আসামী পলাতকের ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
আসামী পলাতকের ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে আসামী পলাতকের ঘটনায় রায়হান হোসেন ও আকরাম হোসেন নামের দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের দুইজনকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার নাটোর আদালত এ পুলিশ হেফাজত থেকে মনিরুল ইসলাম (২৪) নামের এক আসামী পালিয়ে যায়। তবে আজ শুক্রবার ভোরে বাগাতিপাড়া উপজেলার ছলিমপুর নামকস্থানে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীকে আটক করেছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন