সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

লড়াই করেও হারলো দিয়া

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকে রিকার্ভ এককে এক পয়েন্টের জন্য হারতে হয়েছে রোমান সানাকে। এবার মেয়েদের এককে দিয়া সিদ্দিকীও লড়াই করে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৬-৫ সেট পয়েন্টে হারতে হয়েছে। নির্ধারিত ৫টি সেট ড্র হলে শুট অফে ১০-৯ পয়েন্টে হার দেখেন দিয়া।

বৃহস্পতিবার রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন বাংলাদেশের এ নারী তীরন্দাজ। পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার।

শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে। শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে দিয়াকে। শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।


আরোও অন্যান্য খবর
Paris