সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

দেশে ফিরলো টাইগাররা

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

এফএনএস : জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে দলটি। বিদেশ বিভূঁইয়ে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।

এর আগে জিম্বাবুয়ে থেকে বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা। জানা যায়, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।


আরোও অন্যান্য খবর
Paris