সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বিশ্বরেকর্ড গড়ল চীনের মেয়েরা

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকসে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সেরা হয়েছে চীন। পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। বৃহস্পতিবার সাঁতার শেষ করতে সাত মিনিট ৪০ দশমিক ৩৩ সেকেন্ড সময় নেন চীনের সাঁতারুরা।

এক দশমিক ১৭ সেকেন্ড কম সময় নিয়ে ভাঙে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া অস্ট্রেলিয়ার আগের রেকর্ড। নিজেদের সেরা সাত মিনিট ৪০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করেও রুপার পদক পেয়েছে যুক্তরাষ্ট্র।

সাত মিনিট ৪১ দশমিক ২৯ সেকেন্ডে টাইমিংয়ের ওশেনিয়া রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে সাফল্যে মোড়া একটা সকাল পার করে চীন। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন দেশটির ২৩ বছর বয়সী সাঁতারু জং ইউফেই।


আরোও অন্যান্য খবর
Paris