সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

সৌদি আরবকে হারিয়ে নকআউট পর্বে ব্রাজিল

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

এফএনএস : হ্যাটট্রিক করে টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে দারুণ জয় উপহার দিয়েছিলেন রিচার্লিসন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আলো ছড়ালেন তিনি। তাঁর জোড়া গোলে সৌদি আরবকে উড়িয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। গতকাল বুধবার টোকিও অলিম্পিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। রিচার্লিসনের সঙ্গে জালের দেখা পেয়েছেন ম্যাথিউস কুনিয়ার। আর সৌদি আরবের হয়ে একমাত্র গোলটি করেন আবন্দুলেলা আলামারি।

এদিন ম্যাচের ১৪ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর সৌদি আরবকে সমতায় ফেরান আলামারি। যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন এভারটনের উইঙ্গার রিচার্লিসন। বিরতির পর ৭৬ মিনিটে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। আর ইনজুরি সময়ে আরেকবার বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-১ করেন।

একই গ্রুপের আরেক ম্যাচে আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর শেষ দিকে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জেতা হয়নি জার্মানির। ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। বিদায় নিয়েছে সৌদি আরবও।

নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে তারা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। গতকাল দ্বিতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল দানি আলভেসের দল।


আরোও অন্যান্য খবর
Paris