সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বিসিবির সাবেক সভাপতি মুজিবুর আর নেই

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

এফএনএস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশির দশকের শুরুতে থাকা সভাপতি কমডোর মুজিবুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় ৭ বছর ধরে ক্যান্সারে ভোগার পর কানাডার টরেন্টোর একটি হাসপাতালে গতকাল বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৮১-৮২ সালে মুজিবুর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সফল সংগঠকের পাশাপাশি তিনি একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন। ঢাকা লিগে ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেছিলেন ক্রিকেট খেলা।

খেলা চালিয়ে যান ১৯৫৭ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের আগ পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধের পর আবারও মুজিবুর ফেরেন ক্রিকেটে। এবার সংগঠক হয়ে। ১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে কানাডা সফর করেন। ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন সভাপতি হিসেবে।


আরোও অন্যান্য খবর
Paris