সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ছিঁড়ল সাঁতারের কস্টিউম তবুও ফেলপসের রেকর্ড

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

এফএনএস : মাত্র ১০ মিনিট পরেই শুরু হবে টোকিও অলিম্পিকের সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাইয়ের প্রতিযোগিতা। এর মধ্যে ছিঁড়ে গেলো হাঙ্গেরির ক্রিস্টফ মিলাকের কস্টিউম। না দমে যাননি; শেষ মুহূর্তে পরিবর্তন করে ভেঙে দিলেন কিংবদন্তী মাইকেল ফেলপসের রেকর্ড; জিতলেন গ্রেটেস্ট শো অব আর্থে প্রথম সোনা।

গতকাল বুধবার মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২ দশমিক ৩ সেকেন্ডের রেকর্ড। এই ইভেন্টে জাপানের তোমুরু হোন্ডা ১ মিনিট ৫৩ দশমিক ৭৩ সেকেন্ড নিয়ে রৌপ্য পদক জিতেছেন। আর ১ মিনিট ৫৪ দশমিক ৪৫ সেকেন্ড নিয়ে ফেডেরিকো বারডিসো জেতেন ব্রোঞ্জ পদক।

সাঁতার প্রতিযোগিতার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিলাক। এ সময় তিনি জানান শেষ মুহূর্তে কস্টিউম ছিঁড়ে যাওয়ার ভয়াবহতার কথা। ‘মাত্র ১০ মিনিট আগে আমার কস্টিউম ছিঁড়ে যায়। তখন আমার মনে হয়ে রেকর্ড হাতছাড়া হয়ে গেলো। কারণ আমার ফোকাসই ছিল না’-এভাবেই বলছিলেন মিলাক। তবে শেষ পর্যন্ত অশুভ কিছু হয়নি; রেকর্ড গড়েই শেষ করলেন প্রতিযোগিতা।


আরোও অন্যান্য খবর
Paris