সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

অস্ট্রেলিয়া সিরিজে লিটন দাস

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এফএনএস : চোট সংশয়ে ছিলেন লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজের শুরুর দিকে তাকে যে পাওয়া যাবে না, তেমন ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক। পরে জানা গেলো, ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজেই আর পাওয়া যাচ্ছে না তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে ই-মেইলের মাধ্যমে অবশ্য বিস্তারিত জানায়নি।

শুধু বলেছে, জরুরি পারিবারিক প্রয়োজনে জিম্বাবুয়ের জীবানু সুরক্ষিত বলয় ছেড়ে গেছেন লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, পরিবারের সদস্য অসুস্থ থাকাতে দ্রুত ফিরে আসতে মনস্থির করেছেন লিটন।

আকরাম আরও বলেছেন, ‘পরিবারের এক সদস্য অসুস্থ থাকায় লিটন দ্রুত দেশে ফিরতে চেয়েছে। এমনিতেই দুটি টি-টোয়েন্টিতে তাকে পাওয়ার কথা ছিল না।’ এর আগে বাবা-মা অসুস্থ থাকা জিম্বাবুয়ে সফরের মাঝপথেই ফিরে আসেন মুশফিকুর রহিম।

এই অবস্থায় অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কোয়ারেন্টিনের শর্ত তিনি পালন করতে পারেননি। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ তিনি পাচ্ছেন না। তামিম ইকবাল ইনজুরি আক্রান্ত হওয়ায় তিনিও ছিটকে গেছেন এই সিরিজ থেকে। সর্বশেষ লিটনও ছিটকে যাওয়ায় ধাক্কাই খেতে হলো বাংলাদেশকে!


আরোও অন্যান্য খবর
Paris