সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে আসছেন স্টার্ক

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এফএনএস : বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৯ জুলাই ঢাকায় পা রাখবে তারা। এই সিরিজে স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েল, কামিন্স ও ফিঞ্চরা না থাকলেও দলে আছেন মিচেল স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়ে স্টার্ক এখন বাংলাদেশের পথে। অনেক ক্রিকেটবোদ্ধার মতে, মিচেল স্টার্কই বর্তমান সময়ের সবচেয়ে সেরা পেসার। তাদের কথায় বেশ যুক্তিও আছে।

একজন আদর্শ পেসারের যে যে গুণ থাকা দরকার তার সবকিছুই আছে স্টার্কের মাঝে। ১৫০ কিলোমিটার গতি, দুই দিকেই সুইং, দুর্দান্ত ইয়ার্কার ও বাউন্সারে যেকোনো ব্যাটসম্যানকে নাজেহাল করার ক্ষমতা তার মাঝে বিদ্যামান। গত দুটি ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট-শিকারী স্টার্ক। ২০১৫ বিশ্বকাপে তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ই নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ফর্মে খানিকটা ভাঁটা পড়লেও আবারো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন স্টার্ক। সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজে তিন ম্যাচেই ১১টি উইকেট শিকার করেছেন স্টার্ক। ১১ উইকেটের মধ্যে ৭টিই বোল্ড ও এলবিডব্লিউতে। আগুনে বোলিংয়ে ক্যারিবীয়দের পুড়ে ছাই করে হয়েছেন সিরিজসেরা।

অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও সিরিজ জয়ে চাঙ্গা মুডেই আছে। জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- সব সিরিজই জিতেছে টাইগাররা। তবে ওই সফরে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি কিছুটা ভুগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তামিম-মুশফিক-লিটনহীন বাংলাদেশ স্টার্ককে কীভাবে সামলায়- সেটাই এখন দেখার বিষয়!


আরোও অন্যান্য খবর
Paris