সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের ম্যাচে বিশ্ব রেকর্ডও গড়েছে টাইগাররা। রোববার বাংলাদেশের হয়ে খেলা ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির নেই বিশ্বের আর কোনো দলের।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছাড়া টাইগার একাদশের সবাই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের এই রেকর্ড দেখে প্রশ্ন জাগতে পারে, আগের রেকর্ডটি কার ছিল? এ ক্ষেত্রে আগের রেকর্ডটিও বাংলাদেশের। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-২০ ম্যাচেই ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।

গতকালের একাদশে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে। এর আগে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।


আরোও অন্যান্য খবর
Paris