সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ব্রাজিলীয় ফুটবলারের সঙ্গে মুস্তাফিজের মিল

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : ব্রাজিল জাতীয় দলের ফুটবলার ফাবিনহোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুস্তাফিজুর রহমানের চেহারার মিল খুঁজে পেয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ ও ফাবিনহোকে দেখতে প্রায় একই রকম লাগে। বিশেষ করে দুজনের হাসি প্রায় এক রকম। সেই বিষয়টি দৃষ্টি এড়ায়নি মুস্তাফিজের দল রাজস্থানের।

সোমবার মুস্তাফিজ ও ফাবিনহোর ছবি একসঙ্গে আপলোড করা হয়েছে রাজস্থান রয়্যালসের ভেরিফায়েড পেইজে। ক্যাপশনে দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বলা হয়েছে। ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা ফাবিনহোর এই ছবিটি সর্বশেষ কোপা আমেরিকার। কোপা চলাকালীন ব্রাজিলীয় তারকার এই ছবিটি বাংলাদেশেও ভাইরাল হয়েছিল। মুস্তাফিজের চেহারার সঙ্গে মিল খুঁজে পেয়েছিল নেটিজেনরা।

রাজস্থান রয়্যালস দুজনের আপলোড করার পর বিষয়টি আবারও ভাইরাল হয়েছে। রাজস্থানের পোস্টে মজার মজার মন্তব্য করছেন মুস্তাফিজের ভক্তরা। ফুয়াদ আহমেদ নামে একজন লিখেছেন, ‘মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।’ মুরশিদ নামে একজন বলেছেন, ‘মাথা ন্যাড়া করে ছদ্মবেশে ব্রাজিলের জার্সিতে খেলে যাচ্ছে বাংলাদেশের মুস্তাফিজ।’


আরোও অন্যান্য খবর
Paris