সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভারতের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : ঘরের মাঠে দ্বিতীয় সারির ভারত দলের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। ফরম্যাট বদল হলেও ভাগ্য বদল হয়নি লঙ্কানদের। টি-টোয়েন্টি সিরিজও তারা শুরু করেছে বড় হারে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছে ৩৮ রানের ব্যবধানে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

চারিথ আসালাঙ্কার ২৬ বলে ৪৪ ও অভিস্কা ফার্নান্দোর ২৩ বলে ২৬ রানের ইনিংসে জয়ের আশাও বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ভুবনেশ্বর কুমারের তোপের মুখে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর ২২ রানের বিনিময়ে শিকার করেন চারটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন দীপক চাহার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অর্ধশতক হাঁকান সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫০ রানের ইনিংসে তিনি হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক শিখর ধাওয়ান খেলেন ৪৬ রানের ইনিংস। ম্যাচসেরা হন ভুবনেশ্বর কুমার।


আরোও অন্যান্য খবর
Paris