সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

অলিম্পিকে বিজয় পেলো আর্জেন্টিনা

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

এফএনএস : টোকিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে মিসরকে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইলো মেসির উত্তরসূরিদের।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় দলটি। ফলে পদকের লড়াইয়ে টিকে থাকার জন্য জয় পাওয়াটা তাদের জন্য জরুরি ছিল। শেষ পর্যন্ত সেটা করেও দেখিয়েছে ফার্নান্দো বাতিস্তার শিষ্যরা।

টোকিওর সাপোরো ডোম স্টেডিয়ামে সারা ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে এসেছে ম্যাচের একমাত্র গোলটি। ম্যাচের ৫১তম মিনিটের সময় গোলটি পায় তারা।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল আদায় করেন ফাকুন্দো মেদিনা।


আরোও অন্যান্য খবর
Paris