সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

‘ফাইনাল’ ম্যাচে কোনো ভুল করতে চান না মাহমুদউল্লাহ

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : পাঁচ বছর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হার মানা বাংলাদেশ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই বাজে ক্রিকেট খেলাতে এমন হার সফরকারীদের। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী হওয়ায় ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কোনও ভুল করতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। হারারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

প্রতি ওভারে আলগা বল দিয়েছেন, আর তাতেই স্কোরবোর্ড সমৃদ্ধ করছে স্বাগতিকরা। পাশাপাশি ছিল দুর্বল ফিল্ডিং। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এইসব ভুল শুধরে শেষ ম্যাচে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘দেখেন, একটা ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তার মানে এই নয় যে, আমরা খারাপ দল হয়ে গেছি। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।

ফিল্ডিংয়ে আমাদের কিছু চান্স ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। এই মিসটেকগুলো টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বড় হয়ে যায়। পরবর্তী সময়ে এই ভুলগুলো আর রিপিট না করি, সেটাই লক্ষ্য থাকবে।’ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো।

আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’একাদশের নিয়মিত দুই ক্রিকেটার- লিটন দাস ও মোস্তাফিজুর রহমান ইনজুরিতে ছিটকে গেছেন। ছিলেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। এই কারণে মূল একাদশ খেলাতে পারেনি বাংলাদেশ। লিটন-মোস্তাফিজ না থাকায় কিছুটা সমস্যা হয়েছে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘লিটন তো খুব ভালো ব্যাটিং করছিল। দুর্ভাগ্যবশত তার ইনজুরি হয়ে গিয়েছে। অবশ্যই লিটনকে আমরা মিস করেছি।

মোস্তাফিজ অ্যাঙ্কেলে পুরনো ব্যথাটা আবার পেয়ে গেছে। মোস্তাফিজ থাকলে বোলিং বিভাগ আরও আত্মবিশ্বাসী থাকতো। তারপরও আমার মনে হয় বোলাররা চেষ্টা করেছে। টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ হাতছাড়া হলে ম্যাচে ফেরা কঠিন, আমরা বেশ কিছু চান্স মিস করেছি। আমাদের আরও একটা ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো কোনও সুযোগ হাতছাড়া না করার এবং ম্যাচটা জেতার।’


আরোও অন্যান্য খবর
Paris