সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

মুশফিকুর খেলতে পারেন অস্ট্রেলিয়া সিরিজে

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : উইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হওয়ায় অজিদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তবে জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। একই কারণে পিছিয়ে যেতে পারে অজিদের বাংলাদেশে আগমন। এমন একটা সম্ভাবনা আছে। তবে এমনটা হবেই যে তার কোনো নিশ্চয়তা নেই। কদিন পেছালে অবশ্য মুশফিকুর রহিমকে পাবে বাংলাদেশ। ২৯ জুলাই ঢাকা আসার কথা অজিদের। তিন দিনের কোয়ারন্টিন শেষে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘এখনো আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না।’

এদিকে মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষাবলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা সেটা গ্রহণ করেনি। যদিই সত্যিই সিরিজটা তিন-চারদিন পিছিয়ে যায়; তবে সেটা বাংলাদেশের জন্য শাপে-বর হবে। কারণ মুশফিককে তখন পাওয়া যাবে। হিসাব অনুযায়ী ২১ জুলাই থেকে মুশফিকের কোয়ারেন্টিন শুরুর কথা ছিল।

কিন্তু মুশফিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই সিনিয়র ক্রিকেটারকে পাওয়া নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘মুশফিকের মতো একজন ক্রিকেটারকে পাব না- এটা তো চিন্তার বিষয়। সেদিক থেকে আমাদের একটা চেষ্টা তো থাকবেই। আমরা এর মধ্যেই যোগাযোগ করছি। দেখি কী প্রতিক্রিয়া আসে। শুধু যে সফর পিছিয়ে যাচ্ছে সে জন্য না। আমরা আগে থেকেই যোগাযোগ করছি।’


আরোও অন্যান্য খবর
Paris