সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

টানা ১০ বল করতে রোমাঞ্চিত রশিদ খান

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : ক্রিকেটে একসময় ৪ বলে ওভার হতো। ৮ বলেও হতো। এরপর দীর্ঘদিন ধরেই ৬ বলে ওভার হচ্ছে। সময়ের পালাবদলে শুরু হতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট। নতুন এই ফরম্যাটে ৬ বলের ওভার থাকছে না। নতুন এই ফরম্যাটে আছে ৫ বলের একেকটি সেট। প্রতি বোলার ম্যাচে চারটি সেট, অর্থাৎ সর্বোচ্চ ২০ বল করতে পারেন। অধিনায়ক চাইলে কোনো বোলারকে টানা ১০ বলও করাতে পারেন। যা নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে।

আফগান স্পিন সুপারস্টার রশিদ খান এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পাওয়া প্রথম ক্রিকেটার। তিনি খেলবেন ট্রেন্ট রকেটস দলের হয়ে। টানা ১০ বল নিয়ে রশিদ বলেছেন, ‘টানা ১০ বল করতে আমি দারুণ রোমাঞ্চিত। এটি সুযোগ করে দিচ্ছে টানা ১০ উইকেট নেওয়ার ও তিনটি হ্যাটট্রিক করার! এই সুযোগ আমাদের থাকছে।

অবশ্য টানা ১০ ছক্কাও হতে পারে কিংবা ১০ বলে ৫০ রানও হজম করতে পারি। এটা আসলে নির্ভর করবে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি ওপর।’ তিনি আরও বলেন, ‘কোনো ব্যাটসম্যান যদি কোনো বোলারকে খেলতে ভুগতে থাকে, তখন অবশ্যই প্রতিপক্ষ অধিনায়ক চাইবেন ওই বোলারকে টানা ১০ বল করিয়ে চাপ ধরে রাখতে।

স্পিনার হয়ে যদি নিষ্প্রাণ উইকেট, ছোট মাঠ, এসব মাথায় রাখি, তা কোনো কাজে দেয় না। বরং নিজের স্কিল ও অভিজ্ঞতাকে কাজে লাগালে উপকার হয়। এটাই নিজের নিয়ন্ত্রণে আছে। সবসময় সব মাঠে ৭৫-৮০ মিটার সীমানা পাওয়া যাবে না। বাজে বল করলে বাউন্ডারি ১০০ মিটার হলেও ছক্কা হজম করতে হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জ।’


আরোও অন্যান্য খবর
Paris