সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

হংকং ক্রিকেট দলের অধিনায়ক আইজাজ গ্রেফতার হলেন

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : হংকং ক্রিকেটে দলের অধিনায়ক আইজাজ খানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একটি বীমা সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আইজাজ খানের বিরুদ্ধে তিন মিলিয়ন হংকং ডলার জালিয়াতির অভিযোগ উঠেছে। হিন্দুস্তান টাইমস জানায়, আয়জাজ শারীরিকভাবে অক্ষম- এই কথা বলে বীমা কোম্পানির থেকে এই টাকা দাবি করেছিলেন। পরে তিনি অর্থ উপার্জনের জন্য নিজের খেলা চালিয়ে যান।

এরপরেই বীমা কোম্পানি আইজাজের বিরুদ্ধে পুলিশে জালিয়াতির অভিযোগ দায়ের করে। এই বিষয়ে পুলিশ জানায়, আইজাজ ওই বীমা সংস্থার কাছে দাবী করেন যে তিনি কাজ করতে অক্ষম তাই তাকে অর্থ প্রদান করতে হবে। এরপরে দেখা যায় তিনি তার আয় চালিয়ে যেতে ১০ বা ততোধিক স্পোর্টস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

তারপরে তার ক্ষতিপূরণ হিসাবে বিপুল পরিমাণ অর্থের জালিয়াতির অভিযোগ আনে ওই বীমা সংস্থা। এরপরেই হংকং অধিনায়ককে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়। ২৮ বছর বয়সী আইজাজ ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১৯ ম্যাচে ২৬০ রান ও ১৬টি উইকেট আছে তার নামের পাশে। ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৬৪ রান ও শিকার করেছেন ৪৬টি উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris