সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাবি ভিসি’র রুটিন দায়িত্বে অধ্যাপক সুলতান

Paris
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

এফএনএস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামকে উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নূর ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

উপাচার্যের রুটিন দায়িত্ব হিসেবে সিন্ডিকেট সভা, ফাইন্যান্স কমিটির সভা, অ্যাকাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা করা ছাড়াও শিক্ষার্থীদের মূল সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন অধ্যাপক ড. সুলতান। এর আগে গত ১৭ জুলাই উপ-উপাচার্য পদে যোগদান করেন অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris