সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

৬ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয়ের নায়ক জন

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : ভারতের যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসরা আর্ন্তাজিতক ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে দেখিয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও ৬ ছক্কার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে যখন ছয় ছক্কা ছাড়া ম্যাচ জেতা সম্ভব নয়, তখন কয়জন ক্রিকেটার পরপর ছটা ছয় মারতে পারবে?। তবে এই কৃতিত্বটাই করে দেখালেন আইরিশ ক্রিকেটার জন গ্লাস।

এলভিএস (লাগান ভ্যালি স্টিলস) টি-টোয়েন্টি নামক আয়ারল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টে ১৪৮ রান তাড়া করে ফাইনালে ম্যাচ জিততে শেষ ওভারে বালিমিনা অ্যাকাডেমির দরকার ছিল ৩৫ রানের। প্রতিপক্ষ ক্রেগাহ ম্যাচ প্রায় জিতেই নিয়েছিল। এমন সময়েই ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক জন গ্লাস।

শেষ ওভারে ৬ বলে হাঁকান ৬ ছক্কা। মাত্র ৩৬ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে বালিমিনাকে অবিশ্বাস্যভাকে শিরোপা জেতান তিনি। তবে এখানেই শেষ নয়। খুব কম ক্রিকেটারাই নিজেদের পরিবার বা ভাইয়ের সঙ্গে একই দলে খেলেন, সেটা যে স্তরেই হোক না কেন।

জনের ভাই স্যাম শুধু ম্যাচে খেলেনইনি, তাঁর ভাইয়ের মতো দুরন্ত পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন তিনিও। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ নির্ধারিত চার ওভারে তার বোলিং পরিসংখ্যান ৩-৫। নিশ্চই গ্লাস পরিবার তাদের সুপুত্রদের এমন দুরন্ত পারফরম্যান্সে গর্বিত হবেন।


আরোও অন্যান্য খবর
Paris