সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভারতের বিপক্ষে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : ভারতের বিপক্ষে রোববার থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সিরিজের জন্য ২৪ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক কুশল পেরেরার পরিবর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হল শানাকাকে। কাঁধের চোটের জন্য দল থেকেও বাদ পেরেরা। গত চার বছরে একাধিক বার অধিনায়কের ব্যাটন হাত বদল হয়েছে শ্রীলঙ্কা দলে।

শানাকার আগে অধিনায়ক ছিলেন দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, দিমুথ করুণারত্নে এবং পেরেরা। পেরেরা ছাড়াও চোটের জন্য এই সিরিজে নেই পেসার বিনুরা ফারনান্ডো। শ্রীলঙ্কা ভরসা রেখেছে অভিজ্ঞ ধনঞ্জয় ডি সিলভা, অভিস্কা ফারনান্ডো এবং ইসুরু উদানার ওপর। স্পিনারদের মধ্যে থাকছেন লক্ষ্মণ সান্ডাকান, আকিলা ধনঞ্জয়, ওয়ানিডু হসারঙ্গর ওপর। ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে এই সিরিজ থেকে বাদ পড়েছেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুশকা গুনতিলকা।

একনজরে শ্রীলঙ্কা স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসেন বান্দারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, লাকশান সান্দাকান, অকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, ধনঞ্জয়া লাকশান, ইশান জয়রত্নে, প্রবীণ জয়বিক্রম, অসিথ ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্দো।


আরোও অন্যান্য খবর
Paris