সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন এভিন লুইস

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টির ফেরিওয়াল ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেই তার ব্যাট জ¦লে উঠেছিল। উইন্ডিজ সিরিজ জিতেছে ৪-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচেও ১৬ রানে জিতে নিয়েছে উইন্ডিজ। এই ম্যাচে ৪টি বাউন্ডারি এবং ৯টি ছক্কা হাঁকান এভিন লুইস। ৩৪ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে তিনি ভেঙে দেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলের একটা রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া লিগ, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার নজিরে ক্রিস গেইলের ধারেকাছে কেউ নেই। গেইলের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে তাকেই টপকে গেলেন ওপেনার এভিন লুইস। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ১০১টি। সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলস্টোন টপকে যান লুইস।

এতে তার সময় লেগেছে ৪২ ইনিংস। এখানে তিনি গেইলকে পেছনে ফেলেছেন। ক্রিস গেইল ৪৯টি ইনিংসে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। তিনি ৫৭টি ইনিংসে ১০০ ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭০টি ইনিংসে ১০০ ছক্কা মেরেছেন।

নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ১০০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন। সার্বিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানো সপ্তম ক্রিকেটার হলেন লুইস। একইসঙ্গে তিনি ক্রিস গেইলের পর এই মাইলফলক ছোঁয়া দ্বিতীয় ক্রিকেটার।


আরোও অন্যান্য খবর
Paris