সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

সাকিবের ছেলের ছবি প্রকাশ

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : জিম্বাবুয়ের বিপক্ষে গতকালই ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আর শনিবার ভক্তদের জন্য আরও একটা উপহার দিলেন সাকিব এবং তার জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। তাদের তৃতীয় সন্তান ইজহানের ছবি প্রথমবারের মতো দেখা গেল সোশ্যাল সাইটে। শনিবার দুপুরে সাকিব এবং শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করা হয়।

ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র ইজহাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির দুটি কন্যাসন্তান আছে।

২০১৫ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান আলাইনার এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম হয় ইররামের। গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেনÑ ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’


আরোও অন্যান্য খবর
Paris