সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

চূড়ান্ত হলো চার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : নতুন মৌসুম শুরু হয়নি। ইউরোপিয়ান ক্লাবগুলোর কেউ কেউ শুরু করেছে প্রাক মৌসুম প্রস্তুতি। লক্ষ্য, সামনের মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া। বড় ক্লাবগুলো ঘরোয়া প্রতিযোগিতা তো বটেই, চোখ রাখছে সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগে।

সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু আগে থেকেই ঠিক ছিল, তার সঙ্গে আরও তিন মৌসুমের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। অর্থাৎ আগামী চার বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় হবে, নিশ্চিত হয়ে গেছে।

সামনের মৌসুম, অর্থাৎ ২০২২ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শিরোপা লড়াইয়ের মঞ্চ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এই ভেন্যু আগেই চূড়ান্ত ছিল। এবার ২০২৩ থেকে ২০২৫ সাল- তিন আসরের ফাইনাল ভেন্যু জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। আসলে ২০২৩ সালের ফাইনালটাই শুধু ওলটপালট করা হয়েছে। এই আসরের আয়োজক ছিল জার্মানির মিউনিখ।

এখন তাদের ২০২৫ সালের আয়োজক বানিয়ে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে। তুরস্কের রাজধানীতে গত মৌসুম মানে, ২০২১ সালের ফাইনাল হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরিয়ে নেওয়া হয় পোর্তোর এস্তাদিও দু দ্রাগাওয়ে। তাই ২০২৩ সালের ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে।

২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আগে থেকেই ঠিক করা ছিল। নতুন সূচিতেও ২০২৪ সালের ফাইনালের ভেন্যু ধরে রেখেছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। আর ২০২৫ সালের আয়োজক মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনা।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু: ২০২২: ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ ২০২৩: আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল ২০২৪: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন ২০২৫: আলিয়েঞ্জ অ্যারেনা, মিউনিখ।


আরোও অন্যান্য খবর
Paris