সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : করোনার কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাত আর ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুক্রবার দুটি গ্রুপে থাকা দলগুলোর নাম ঘোষণা করেছে আইসিসি। সুপার ১২ পর্বে ওঠার আগে ৮টি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের গ্রুপ ‘এ’ তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে।

গ্রুপের শীর্ষে থাকা দুই দল সুপার ১২ খেলার সুযোগ পাবে। সুপার ১২ পর্বে ইতিমধ্যেই আছে আটটি দল। প্রথম গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। এমনিতেই আইসিসির ইভেন্ট ছাড়া ভারত আর পাকিস্তানের দেখা হয় না। আসন্ন বিশ্বকাপে আবারও সেই স্বাদ পেতে যাচ্ছেন দর্শকরা। প্রথম পর্ব থেকে চারটি দল উঠে আসবে সুপার ১২ পর্বে।

গ্রুপ ‘এ’ র বিজয়ী এবং গ্রুপ ‘বি’ র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২-্এর প্রথম গ্রুপে। গ্রুপ ‘বি’ র বিজয়ী এবং গ্রুপ ‘এ’ র দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় গ্রুপে। আগামী অক্টোবর মাসে এই আসর শুরু হওয়ার কথা আছে। যার সূচি ঘোষিত হতে পারে আগামী সপ্তাহে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘ওমানকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আনতে পেরে আমরা খুশি। এটা তরুণদের অনুপ্রেরণা দেবে। আশা করি দারুণ একটা টুর্নামেন্ট হবে।’


আরোও অন্যান্য খবর
Paris