সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভারতের বিপক্ষে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : ভারতের বিপক্ষে মাঠের লড়াই শুরুর দুই দিন আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। কাঁধে চোট পেয়েছেন দলটির কিপার-ব্যাটসম্যান কুসল পেরেরা। তাতে ঘরের মাঠে আসন্ন সিরিজটিতে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পেরেরার চোটের ধরন বা তার ছিটকে পড়ার শঙ্কা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার লঙ্কান দলের একজন চিকিৎসক জানান, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলায় এরইমধ্যে অধিনায়কত্ব হারিয়েছেন পেরেরা। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে। তারপরও দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন পেরেরা। ইংল্যান্ডে জৈব-সুরক্ষা বলয়ের বিধি ভাঙায় নিরোশান ডিকভেলা আপাতত নিষিদ্ধ। এই সিরিজের জন্য শ্রীলঙ্কার প্রথম পছন্দের কিপার ছিলেন পেরেরা।

একই কারণে কুসল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকাকেও পাচ্ছে না স্বাগতিকরা। নিষিদ্ধ হওয়া তিন জনই দলটির হয়ে প্রথম পাঁচটি পজিশনে ব্যাটিং করতেন। আর পেরেরা অভিজ্ঞ টপ অর্ডারদের একজন। তাকেও হারালে ভারতের বিপক্ষে দ্বিতীয় সারির টপ অর্ডার নামাতে হবে শ্রীলঙ্কাকে। যদিও পেরেরার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়।

তবে শ্রীলঙ্কার সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে লঙ্কানদের হয়ে ফিফটি করা তিন ব্যাটসম্যানের একজন পেরেরা। এর আগে বাংলাদেশ বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের শেষ ম্যাচ জয়ে ১২২ বলে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এর জন্য এখনও দল ঘোষণা করেনি তারা। আগামী রোববার হবে প্রথম ওয়ানডে।


আরোও অন্যান্য খবর
Paris