সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবারের পয়েন্ট পদ্ধতি নিয়েই সমালোচনা ছিল বেশি। মোট ১২০ পয়েন্টের হিসাবে কেউ ৫ ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলে পেতো ২৪ পয়েন্ট। দুই ম্যাচের সিরিজে আবার একটি জিতলে সেটি হয়ে যেত ৬০ পয়েন্ট! এক কথায় বৈষম্য ছিল তাতে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২১-২০২৩) সেই বৈষম্য দূর করার চেষ্টা করেছে আইসিসি।

ঘোষিত হয়েছে নতুন পয়েন্ট পদ্ধতি। এখন থেকে একটি টেস্ট জিতলেই জয়ী দল পাবে ১২ পয়েন্ট। সিরিজে যতগুলো ম্যাচই থাকুক না কেন। ড্রয়ের জন্য ৪ আর টাই হলে ৬ পয়েন্ট পাবে দলগুলো। নতুন এই পয়েন্ট পদ্ধতি বুধবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি আরও জানিয়েছে, পয়েন্ট টেবিলে অর্জিত পয়েন্টের শতাংশ হিসেব করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এই পয়েন্ট পদ্ধতি নিয়ে বলেছেন, ‘গতবারের পয়েন্ট পদ্ধতি নিয়ে অনেকেই বলেছিলেন যে, এটার আরও সরলীকরণ প্রয়োজন। ক্রিকেট কমিটি বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট পদ্ধতির নতুন মানদণ্ড নির্ধারণ করেছে।’ এর ফলে নতুন এই পদ্ধতিতেই শুরু হবে ইংল্যান্ড-ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

সিরিজটি শুরু হবে আগস্টে। এখানে বলে রাখা প্রয়োজন যে, চ্যাম্পিয়নশিপে সবগুলো দল সমান সংখ্যক সিরিজ খেললেও সমান সংখ্যক টেস্ট খেলবে না। তিনটি হোম আর তিনটি অ্যাওয়ে ভিত্তিতে সবচেয়ে বেশি ২২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। একমাত্র বাংলাদেশই খেলবে সবচেয়ে কম- ১২টি টেস্ট।


আরোও অন্যান্য খবর
Paris