সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

পারিবারিক কারণে দেশে ফিরলেন মুশফিক

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : একদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু এখন জানা গেল, সাদা বলের দুই সিরিজেই খেলা হচ্ছে না তার। করোনাক্রান্ত বাবা-মায়ের জন্য দেশে ফিরেছেন তিনি। বুধবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির বিবৃতি অনুযায়ী, পারিবারিক কারণে ফের সিদ্ধান্ত বদলে দেশে ফিরতে হয়েছে মুশফিককে। তবে এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। অর্থাৎ সাদা বলের দুই সিরিজ থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুশফিকের অংশগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেল।

তবে সিরিজের ভবিষ্যৎ নিয়েই এখনও শঙ্কা রয়ে গেছে। কারণ করোনা পরিস্থিতির অবনতির কারণে পুরো দেশেই এখন কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তবে ১৫ জুলাই থেকে চলমান বিধি-নিষেধে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধের সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris