সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভারতকে টপকাল আয়ারল্যান্ড

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : তিন ম্যাচের ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের পর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিলে এসেছে বেশকিছু পরিবর্তন। ৩-০ তে সিরিজ জিতে শীর্ষস্থান আরো মজবুত করেছে ইংলিশরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে টপকে গেছে আয়ারল্যান্ড।

তবে এখনো দুই নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ইংলিশরা। তাদের পরেই দুইয়ে ৫০ পয়েন্ট নিয়ে আছে টাইগাররা। সমান ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে আয়ারল্যান্ড। আইরিশরা টপকে গেছে সমান ৩০ পয়েন্টে ৬,৭ ও ৮ এ অবস্থান করা নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উইন্ডিজদের। ২৯ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে থাকা ভারতকেও ছাড়িয়ে গেছে আইরিশরা।

আয়ারল্যান্ডের কাছে হেরে নেদারল্যান্ডসের পেছনে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। দশম স্থানে রয়েছে ডাচরা আর ১১ তে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ১২ নম্বরে শ্রীলঙ্কা অবস্থান করছে। আর ১০ পয়েন্ট নিয়ে তলানিতে জিম্বাবুয়ে।


আরোও অন্যান্য খবর
Paris