সর্বশেষ সংবাদ
সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

আবার জার্মানির মুখোমুখি ব্রাজিল

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : জাপানের রাজধানী টোকিওতে বসছে অলিম্পিকের এবারের আসর। এই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা। এবারের অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জার্মানি ম্যাচটি। এদিন মাঠে নামবে আর্জেন্টিনাও। অস্ট্রেলিয়া রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে।

২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। গতবার ছয় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানিকে হারিয়েই সোনার পদক জেতে ব্রাজিল। ২০১৬ সালের অলিম্পিক দলে অবশ্য নেইমার ছিলেন। এবার আর তিনি নেই। ব্রাজিল দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেজ। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।

‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও সৌদি আরব। উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।


আরোও অন্যান্য খবর
Paris