সর্বশেষ সংবাদ
কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার

খালি গায়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর শিরোপা জিতে নিয়েছে ইতালি। রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরে রবার্তো মানচিনির দল। এই ম্যাচেই ঘটে এক অবাক কাণ্ড। ম্যাচ চলাকালীন খালি গায়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি ব্রিটিশ ফুটবল দলের সমর্থক ছিলেন।তিনি এক হাতে টি-শার্ট নিয়ে বিজ্ঞাপনের হোর্ডিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়েন।

ঠিক সেইসময় ওই সমর্থক মাঠের দুই নিরাপত্তারক্ষীর চোখে পড়ে যায়। তারা ওই ব্যক্তিকে ধরে মাঠের সাইডলাইনে নিয়ে যান। তবে দুই নিরাপত্তারক্ষীর বেষ্টনী ভেঙে সে আবারও মাঠে ঢোকার চেষ্টা করে। ঠিক সেইসময় তৃতীয় এক নিরাপত্তারক্ষী তাকে ধরে ফেলেন এবং এক ঘুঁষিতে মাটিতে ফেলে দেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে টেনে হিঁচড়ে মাঠের বাইরে বের করার চেষ্টা করেন। কিন্তু তাতেও সেই সমর্থককে থামানো যাচ্ছিল না।

তিনি আবারও কোনোক্রমে হাত ছাড়িয়ে মাঠে প্রবেশ করার চেষ্টা করেন। ততক্ষণে হাজির আরও একজন নিরাপত্তারক্ষী। তিনি ওই সমর্থকের পিছনে দৌড়াতে শুরু করেন এবং অবশেষে তাকে থামানো সম্ভব হয়। ইটালি গোলরক্ষকের থেকে ওই ব্যক্তি মাত্র কয়েক গজ দূরেই ছিল। এরপরই ওয়েম্বলি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঠের বাইরেও ভাঙচুর অগ্নিসংযোগ করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল ইংলিশ সমর্থকেরা।


আরোও অন্যান্য খবর
Paris