সর্বশেষ সংবাদ
কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার

ইংলিশ সমর্থকদের ঘৃণ্য আচরণ!

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : ইউরোর ফাইনাল ঘিরে গতকাল লন্ডনে তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ডের সমর্থকেরা। ফাইনালে তারা টাইব্রেকারে হেরে যায়। এরপর থেকে ইংল্যান্ড সমর্থকদের কুকীর্তি আরো ভয়াবহ রূপ নিয়েছে। টাইব্রেকার শ্যুট আউটে গোল মিস করায় এবার তাদের বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন ইংল্যান্ডের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলাররা অশ্রাব্য গালিগালাজের শিকার হওয়ার পর ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বিবৃতি দিতে বাধ্য হয়।

মার্কাস রাশফোর্ড এবং জ্যাডন স্যানচো মিস করার পর যাবতীয় নজর ছিল বুকাও সাকার দিকে। তবে টানা তিননম্বর পেনাল্টি মিস করে বসেন টুর্নামেন্টের অন্যতম কনিষ্ঠ ১৯ বছরের সাকা। সাথে সাথেই ইতালির ইউরো জয় নিশ্চিত হয়ে যায়। ১৯৬৬ সালের পর ফুটবল তার ঘরে ফিরতে পারল না! ইউরোর আগে ঘটা করে বর্ণবিদ্বেষ দূর করার জন্য হাঁটু মুড়ে বেশ কয়েকটা ম্যাচে শপথ নিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল।

বিভিন্ন বর্ণের, সম্প্রদায়ের ইংল্যান্ড দলের এই মানসিকতা ফুটবল মহলের প্রশংসাও কুড়িয়ে নিয়েছিল। কিন্তু পেনাল্টি শ্যুটআউটের পর ইংলিশদের আসল রূপ বেরিয়ে পড়ে। এফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলারদের পাশে দাঁড়িয়ে দোষীদের আমরা কঠিনতম শাস্তির দিতে বদ্ধপরিকর।

খেলা থেকে বৈষম্য দূর করতে সর্বতভাবে আমরা চেষ্টা করব। সরকারের কাছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়।’ ইতোমধ্যেই লন্ডন মেট্রোপলিটন পুলিশ সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্যমূলক অপরাধ নিয়ে তদন্ত শুরু করেছে।


আরোও অন্যান্য খবর
Paris