সর্বশেষ সংবাদ
কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার

একসঙ্গে কাঁদলেন এবং হাসলেন মেসি-নেইমার

Paris
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

এফএনএস : ম্যাচশেষে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র দু’জনই। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সুপারস্টারের কান্নার প্রেক্ষাপটটা অবশ্য ভিন্ন। দীর্ঘ অপেক্ষার ট্রফি জয়ের পর কান্নায় ভেঙে পড়েন মেসি। এ কান্না আনন্দের-প্রাপ্তির। বিপরীত চিত্র নেইমারের। তার কান্না হতাশার-দুঃখের। অল্পের জন্য ছোঁয়া হলো না ট্রফিটা। এখন পর্যন্ত জিততে পারেন নি কোপা আমেরিকা।

এবারও ঘরের মাটিতে শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। নেইমারের চোখের জল বাঁধ মানে না। মেসি এগিয়ে এলেন প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়কে সান্ত্বনা জানাতে। এমন দিন তো তিনিও পার করেছেন কতো! নেইমার তার দীর্ঘদিনের বন্ধু। বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন বেশ কয়েকটা মৌসুম। নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনার ভাষা খুঁজছিলেন মেসি।

কিছুক্ষণ পরই পাল্টে গেল দৃশ্য। হারের ক্ষত ভুলে নেইমার এগিয়ে গেলেন মেসির কাছে। ড্রেসিংরুমের ছবিটা দেখলে চোখ কপালে উঠবে পাঁড় ব্রাজিলিয়ান সমর্থকেরও। পাশাপাশি বসে হাসিতে মেতে উঠেছেন মেসি-নেইমার! মাঠে যতই প্রতিপক্ষ হন না কেন, বন্ধু তো বন্ধুই!


আরোও অন্যান্য খবর
Paris