সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গুলশানের ডিসিসহ নয় এসপির বদলি

Paris
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

এফএনএস : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তীসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুর, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালী, বগুড়ার এসপি মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার,

মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ডিএমপির ডিসি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপির ডিসি, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ-১ এর দায়িত্ব দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris