সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সৌদি আরবের গ্রুপে বাংলাদেশ

Paris
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

এফএনএস : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের জেমি ডের দলের তিন প্রতিপক্ষ সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। সৌদি আরব এ প্রতিযোগিতার ২০১৩ ও ২০২০ সালের রানার্সআপ। বাছাইয়ের খেলাগুলো হবে ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ‘ডি’ গ্রুপের ম্যাচগুলোর ভেন্যু কুয়েত। ২০২২ সালের ১ জুনে উজবেকিস্তানে মূল আসর শুরু হয়ে ১৯ জুন শেষ হওয়ার কথা রয়েছে। স্বাগতিক হিসেবে উজবেকিস্তান সরাসরি খেলবে।

বাকি ১৫ টিকেটের জন্য বাছাইয়ে লড়বে ৪২ দল। ৪২ দল দুই অঞ্চলে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে মোট ১১টি গ্রুপে। ১১ গ্রুপের সেরা ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। বাছাইয়ে ওয়েস্ট জোনের ছয় গ্রুপে খেলবে ২৩ দল। ইস্ট জোনের পাঁচ গ্রুপের মোট দল ১৯টি। ২০২০ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না।

সেবার ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কাকে। বাছাইয়ের স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হারের পর ফিলিস্তিনের কাছেও হেরেছিল একই ব্যবধানে। শেষ ম্যাচে বিপলু আহমেদ ও টুটুল হোসেন বাদশার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ৩ ম্যাচ ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিয়েছিল বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে।


আরোও অন্যান্য খবর
Paris