এফএনএস : গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে আর্জেন্টিনার বিপক্ষেও তেমন কিছুর স্বপ্ন দেখছিল একুয়েডর। কিন্তু দারুণ ছন্দে থাকা লিওনেল মেসিকে আটকে রাখতে পারেনি তারা। গোল করে ও করিয়ে দলকে এনে দিয়েছেন বড় জয়।
তার কাঁধে চড়ে একুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল লিওনেল স্কালোনির দল। গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার-ফাইনালে একুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।