সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ব্যাটিংয়ে টাইগারদের প্রস্তুতিটা ভালোই হলো

Paris
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

এফএনএস : জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচের ১ম দিনে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। জিম্বাবুয়েতে পা রাখার পর মাত্র ২ দিন অনুশীলন করার সুযোগ পান সাকিব-তামিমরা। খেলতে নেমেছেন প্রস্তুতি ম্যাচ। মূল লড়াইয়ে নামার আগে নিজেদেরকে একবার পরখ করে নেয়ার চেষ্টা মুমিনুল বাহিনীর। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় ইনজুরিতে পড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। তারা অনুশীলন করলেও ম্যাচ খেলতে নামেন নি। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ছাড়া খেলতে নামলেও, প্রস্তুতি ম্যাচের ১ম দিনে ব্যাটিং অনুশীলনটা ভালোই হলো অন্য ব্যাটসম্যানদের।

১ম দিনে মাত্র ২টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ৩০ বল খেলেও কোনো রান সংগ্রহ করতে পারেন নি। এ ছাড়া অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন ২৯ রান করে। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত বেশ সাবলীল ব্যাট করেছেন। ৩ জনই করেছেন ফিফটি। তবে আউট হন নি কেউই। ফিফটি হাঁকিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন তারা। সুযোগ করে দিয়েছেন অন্যদেরকে ব্যাট করার। ৬৫ রান করে উঠে গেছেন সাইফ হাসান। শান্ত খেলে গেছেন ৫২ রানের ইনিংস।

শুরুতে কিছুটা ধীরেসুস্থে খেললেও, পরে হাত খুলে ব্যাট চালান সাকিব আল হাসান। ফিফটি করার পর ১ ওভারেই তিনি নেন ১৬ রান। এরপরই উঠে যান তিনি। মাঠ ছাড়ার আগে তার নামের পাশে যোগ হয় ৭৪ রান। খেলেছেন মাত্র ৫৬ বল।এরপর কিছুক্ষণ ব্যাট চালিয়ে উঠে যান লিটন দাসও। তিনি করেন ৩৭ রান। দিনশেষে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। রিয়াদের সংগ্রহ ৪০ আর মিরাজের সংগ্রহ ৫ রান। কাল দ্রুতই ইনিংস ঘোষণা করে নিজেদের বোলারদেরকেও পরখ করে নিতে চাইবে টাইগাররা।


আরোও অন্যান্য খবর
Paris