সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ফের ব্রাজিল ম্যাচে আলোচনায় রেফারি

Paris
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

এফএনএস : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ‘চিরশত্রু’। তাই দল দুটির ম্যাচে দুই দেশের কোনও রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলে সমর্থকগোষ্ঠীরা আড়চোখে তাকায়। ভাবনায় থাকে, ফুটবল শত্রুতায় প্রতিপক্ষ দলকে কিছুটা সুবিধা না দেন রেফারি! কিন্তু এবারের কোপা আমেরিকায় অন্য দৃশ্য, বরং প্রতিপক্ষরাই অভিযোগ তুলছেন। ব্রাজিল ম্যাচে এর আগেও আর্জেন্টাইন রেফারির সমালোচনা হয়েছিল। শনিবার ব্রাজিল ম্যাচে আবারও আলোচনায় এলেন আরেক আর্জেন্টাইন রেফারি। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা।

তার বিরুদ্ধে কলম্বিয়ান খেলোয়াড়রা সরাসরি অভিযোগ তুলেছিলেন। পিতানার পায়ে বল লেগে বল পজেশন নিজেদের কাছে থাকে ব্রাজিল এবং ওই পজেশন ধরে রেখেই গোল পায় ব্রাজিল। আর্জেন্টাইন রেফারির ওই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। আর এবার আরেক আর্জেন্টাইন রেফারির পাত্রিসিও লোস্তাউয়ের খেলায় ব্যাঘাত ঘটানোর সমালোচনা করেছেন চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ১০ জনের ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে চিলি। এই ম্যাচে রেফারির একটু পরপর বাঁশি বাজানোয় মোটেও সন্তুষ্ট নন ভিদাল।

ইন্টার মিলান মিডফিল্ডার রেফারিকে ‘ভাঁড়’ বলে উপস্থাপন করেছেন। হারের পর ভিদাল বলেছেন, ‘আমরা ভীষণ বিমর্ষ। আমাদের আরও অনেক প্রাপ্তি ছিল। এই ধরনের ম্যাচে এমন একজন রেফারি থাকতে হবে যিনি ট্রাউজার্স পরা থাকবেন, যিনি ন্যায় সিদ্ধান্ত নেবেন এবং কখনও ভাঁড় হতে চাইবেন না।’ রেফারি বারবার খেলা বন্ধ করায় সাবেক বার্সেলোনা মিডফিল্ডার বিরক্ত, ‘আমাদের গোলটাই কেবল কমতি ছিল।

যদি এমন একজন রেফারি থাকে, যে ঠিকমতো খেলতে দেবে না, সবসময় খেলা বন্ধ করে দেবে এবং মনে করবে সে-ই এই দৃশ্যপটের তারকা, তাহলে খেলাটা ভীষণ কঠিন।’ ব্রাজিলের কাছে হারলেও গর্বিত ভিদাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও এবারের আসরের ফেভারিটদের কাছে বিদায় নিয়ে মাথা উঁচু রাখছেন তিনি, ‘আমরা ফেভারিটদের কাছে হেরেছি, যারা দেশের মাটিতে খেলছে ট্র্নুামেন্ট। অন্তত আমরা মাথা উঁচু করে টুর্নামেন্ট ছাড়তে পারবো।’


আরোও অন্যান্য খবর
Paris