সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মুশতাক আহমেদের মতে বিশ্বের সেরা লিগ পিএসএল

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে আইপিএলকে ধরাছোঁয়ার বাইরেই মনে করা হয়। তবে অর্থ-আকর্ষণে আইপিএল যত এগিয়েই থাকুক, মুশতাক আহমেদ বিশ্বের সেরা লিগ মনে করেন পিএসএলকে। পাকিস্তানের টুর্নামেন্টটি নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই বিশ্বাসটা জন্মেছে বলে জানালেন সাবেক এই লেগ স্পিনার। সদ্য সমাপ্ত পিএসএলে চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের বোলিং কোচ ছিলেন মুশতাক। সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দল ছাড়াও তিনি নানাসময়ে বোলিং বা স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ দল, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

কাছ থেকে তিনি দেখেছেন অনেক, জানাশোনাও আছে অনেকের সঙ্গে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বললেন, বোলিংয়ের মানের কারণেই এগিয়ে পিএসএল। “পিএসএল দুনিয়ার সবচেয়ে সেরা লিগ। অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে আমার, তারা বলেছে, এই টুর্নামেন্টের মতো কঠিন বোলিং আর কোথাও খেলতে হয় না। আইপিএল হোক, বিগ ব্যাশ বা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট, পিএসএলের মানের বোলার অন্য কোনো লিগে নেই।”

“ পিএসএলে প্রতিটি দলেই ৩ জন বোলার আছে, যারা ১৩৫ কিলোমিটার গতিতে বল করে। রহস্যময় স্পিনারেরও অভাব নেই।” মুশতাকের দাবি, নিজেদের খেলার মান বাড়ানোর তাগিদে বিদেশি ক্রিকেটাররা পিএসএল খেলতে আগ্রহী থাকেন। “ যতজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে, সবাই বলেছে যে তারা পিএসএল খেলতে ভালোবাসে, কারণ এখানে কঠিন পরীক্ষা হয়। নিজেদের খেলার মান ওপরে তুলে নিতে সাহায্য করে এটা।

পিএসএলের সৌভাগ্য যে এখানে এত ভালো ভালো পেসার ও স্পিনার আছে, দুনিয়ার বড় বড় ক্রিকেটাররা এখানে খেলে মজা পায়।” “ পেশাদারীত্বও অনেক এখানে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ছয় ফ্র্যাঞ্চাইজির কৃতিত্ব প্রাপ্য এখানে। পাকিস্তান এই লিগ থেকে সুবিধা পাচ্ছে, কারণ জাতীয় দল অনেক প্রতিভার জোগান পাচ্ছে। আশা করি, পিএসএল থেকে প্রতিভাবান ক্রিকেটার পেতেই থাকবে পাকিস্তান।”


আরোও অন্যান্য খবর
Paris