সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে হারারেতে পৌঁছায় টাইগাররা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কোচও।

দোহায় দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আর জোহানেসবার্গে দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। প্রাথমিকভাবে টেস্ট দল গিয়েছে জিম্বাবুয়েতে। অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে যোগ দিবেন। টানা সফরের ধকল সামলাতে বিশ্রাম শেষে বৃহস্পতিবার থেকে তারা নামবেন প্র্যাকটিসে।

বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন বাতিল করেছে জিম্বাবুয়ে। ফলে অনুশীলনে নামতে কোন বাধা নেই। ২-৩ জুলাই ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।


আরোও অন্যান্য খবর
Paris