সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রবি শাস্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন কপিল দেব

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : বিরাট কোহলিদের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অল-রাউন্ডারের মতে, রবি শাস্ত্রীর কোনো প্রতিভা ছিল না। তবুও এত বছর ভারতের হয়ে ক্রিকেট খেলার জন্য শাস্ত্রীর প্রশংসা করেছেন কপিল। একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে কপিল বলেন, ‘শাস্ত্রী এমন একজন ক্রিকেটার যার কোনো প্রতিভা ছিল না। কিন্তু ভারতের হয়ে দীর্ঘ দিন খেলেছে। এটা প্রশংসনীয়। সে মাঠে চমক দেখাতে পারত। দুই ধরনের ক্রিকেটার আছে।

কেউ হয় প্রচণ্ড প্রতিভাবান অথচ নিজেকে মেলে ধরতে পারে না। কেউ কেউ প্রতিভা নিয়ে আসে না, অথচ বহু দিন ধরে খেলে যায়। শাস্ত্রীর মধ্যে ভালো কিছু করার জেদ ছিল। সে ছিল দলের সম্পদ। আমরা বলতাম সে যদি ৩০ ওভার খেলে ১০ রান করে, তাতেও কোনো ক্ষতি নেই। ৩০ ওভার খেলাই বিশাল ব্যাপার। বল পুরনো হয়ে গেলে তখন রান করাও সহজ হয়ে যায়।’ ১৯৮৩ সালের বিশ্বকাপে শাস্ত্রী ছিলেন তরুণ। তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি।

তবে ১৯৮৫ সালের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই শাস্ত্রীই ভারতকে জিতিয়েছিলেন। সেইসঙ্গে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন। কপিল বলেন, ‘আমি শাস্ত্রীকেও বলেছি যে তার কোনো প্রতিভা নেই। সেই জন্যই আমি তার প্রশংসা করি। সে খুব ভালো অ্যাথল্যাটও নয়। আরেকজন হচ্ছে অনিল কুম্বলে। সেও অ্যাথল্যাট ছিল না! কিন্তু কী অসাধারণ পারফরমান্স। তার থেকে ভালো কেউ নেই।’ ভারতের হয়ে ৮০টি টেস্ট খেলেছেন শাস্ত্রী। করেছেন ৩৮৩০ রান এবং নিয়েছেন ১৫১টি উইকেট। ওয়ানডে ক্রিকেটে ১৫০টি ম্যাচ খেলে করেছেন ৩১০৮ রান এবং নিয়েছেন ১২৯টি উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris