সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি লড়বে?

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : আর্জেন্টিনা-বলিভিয়ার ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার প্রথম রাউন্ডের খেলা। চূড়ান্ত হয়েছে এবারের আসরের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল সেরা আটে লড়বে চিলির বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডরকে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে গ্রুপ পর্বের শেষ রাউন্ডেরের খেলায় বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আর্জেন্টিনা।

আগামী রোববার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪বারের চ্যাম্পিয়নরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে। ২০১৫ ও ২০১৬ সালের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা চিলির চলতি প্রতিযোগিতা খুব একটা ভালো যাচ্ছে না।

এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা আটে এসেছে তারা। আগামী শনিবার ভোর তিনটায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আগামী রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। এবার ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বলিভিয়া ও ভেনেজুয়েলা।


আরোও অন্যান্য খবর
Paris