সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

৩ ক্রিকেটারকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : ইংল্যান্ড সফর শেষ কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলার। জৈব-সুরক্ষা বলয় ভাঙায় এই তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। এসএলসি সেক্রেটারি মহন ডি সিলভা এক বিবৃতিতে সোমবার এই ঘোষণা দেন। “জৈব-সুরক্ষা বলয় ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে।

তাদেরকে তাৎক্ষণিক শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হয়েছে।” তিন ক্রিকেটার রোববার রাতে সুরক্ষা বলয় ভাঙার কথা স্বীকার করেছেন। এসবের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে। যেখানে সুরক্ষা বলয়ের বাইরে দেখা গেছে মেন্ডিস ও ডিকভেলাকে। এরপরই তাদের বিরুদ্ধে বলয় ভাঙার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এসএলসি।

ক্রিকইনফোর প্রতিবেদনে মেন্ডিস ও ডিকভেলার সঙ্গে আরেকজনের থাকার সম্ভাবনার কথা বলা হলেও সে বিষয়ে নিশ্চিত তথ্য ছিল না। নিষেধাজ্ঞায় এলো গুনাথিলাকার নাম। এরই মধ্যে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। যেখানে ব্যাট হাতে সাদামাটা পারফরম্যান্স ছিল মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলার।

তিন ম্যাচে ৫৪ রান করেছেন কুসল, ২৬ রান করেছেন গুনাথিলাকা। আর ডিকভেলা দুই ইনিংসে কেবল ১৪। টি-টোয়েন্টির পারফরম্যান্স বাজে হলেও ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য এই তিন জন। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে অভিজ্ঞ তিন ব্যাটসম্যানকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দল এর আগে ঊরুর চোটে হারিয়েছে আভিশকা ফার্নান্দোকে।


আরোও অন্যান্য খবর
Paris