সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আমিরাতে হবে বিশ্বকাপ: সৌরভ

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : আগেই জানা গিয়েছিল, ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হবে। এবার এই কথাটি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মুখ থেকে শোনা গেল। হ্যাঁ, চলতি বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এক টিভি চ্যানেলে এই তথ্য নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতে করোনা সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেই বিসিসিআই জানিয়েছিল যে, আইপিএল ভারত থেকে সরিয়ে আমিরাতে আয়োজন করা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে বোর্ডের একাংশ আবার টুর্নামেন্ট হাতছাড়া করতে রাজি ছিল না। কিন্তু আইসিসির চাপে পড়ে তারা মানতে বাধ্য হয়। এরপর বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা দুবাই গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসেন।

সৌরভের পাশাপাশি এক ওয়েবসাইটে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতে এখন করোনার ডেল্টা ভ্যারিয়ান্ট পাওয়া গেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’


আরোও অন্যান্য খবর
Paris