সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নওগাঁয় বালিকাদের হ্যান্ডবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার উপজেলার লাবণ্য প্রভা কমিউনিটি গার্লস হাইস্কুল মাঠে সনদপত্র বিতরন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক রজত গোস্বামী প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


আরোও অন্যান্য খবর
Paris